২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিকে ধ্বংস করার সহজ উপায় আর কী হতে পারে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শাহমিকা আগুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 10:59 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

প্রশ্ন হল, পৃথিবীজুড়ে এত বিশাল সংখ্যক মানুষ কেন আয়োডিনের অভাবে জর্জরিত। উত্তরটি হল, আয়োডিন নামক খনিজ লবণটি বিলুপ্ত এক সভ্যতার মতো নিজেই এখন জাদুঘরে ঠাঁই নিয়েছে। আয়োডিনের একমাত্র উৎস হল মাটি ও সমুদ্র। প্রাকৃতিক বিপর্যয়, মাটিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ইত্যাদি কারণে মাটি থেকে আয়োডিন বিতাড়িত। আর সমুদ্রে আয়োডিন থাকলেও এর পানিতে রয়েছে পারদ ও আর্সেনিকের মতো ভয়াবহ সব উপাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশে সারা পৃথিবীতে ১২০ টি দেশে খাবারের সঙ্গে লবণ যোগ করা হয়, বাংলাদেশ যার অন্যতম। বাংলাদেশে ১৯৮৯ সাল থেকে খাবারের লবণের সঙ্গে আয়োডিন যোগ করার কাজটি শুরু হয়। খাবারে কৃত্রিমভাবে আয়োডিন যুক্ত করা না হলে আয়োডিন পাবার আর কোনো উপায় বাংলাদেশে নেই। (পড়তে ক্লিক করুন)