২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪-১৫ অর্থবছর ও সমৃদ্ধি সোপান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

২০১৪-১৫ অর্থবছরের বাজেট এমন একটি সময়ে ঘোষিত হতে যাচ্ছে যখন পাঁচ বছরে নিরবিচ্ছিন্নভাবে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শতকরা ছয় ভাগের বেশি হয়েছে। দীর্ঘ সময়ব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, মাথাপিছু আয় ১১৯০ মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। বিশ্ব অর্থনীতি মহামন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিবেশি দেশ ভারতে একটি নির্বাচন হয়েছে এবং বহু আশা-আকাঙ্ক্ষার দোলাচলেও বাংলাদেশ এতে লাভবান হবে বলে নিবন্ধকার মনে করেন। সংগঠন ও ব্যক্তি, বিশ্ব ব্যাংক, আইএমএফ, দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়োর, অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডনের লিগেটাম প্রসপ্যারিটি ইনস্টিটিউট, মুডি’স, গোল্ডম্যান স্যাকস, দ্য গার্ডিয়ান, দ্য ইকনোমিস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, প্রফেসর অমর্ত্য সেন, রাজনীতির সফল রাষ্ট্রনায়ক মাহাথির মোহাম্মদ প্রমুখ বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির অকুণ্ঠ সাধুবাদ জানিয়েছেন। তা বলে কিন্তু আত্মপ্রসাদের অবকাশ নেই। কঠিন সময় আসছে ধেয়ে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)