ভারতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কথা বলে আসছে– হিন্দুত্ববাদের বিরোধিতা না করে। রাজনীতিতে ওটা করা গেলেও ভারতীয় সমাজে হিন্দুত্ববাদের বিরোধিতা খুব কঠিন। বিজেপিসহ অনেকেই বলেন, এটা হল ‘ভারতের ঐক্যসূত্র’। বলা হচ্ছে, এটা ধর্ম নয়– সংস্কৃতি। সমস্যা হল, কংগ্রেস রাজনীতিতেও হিন্দুত্ববাদের বিরোধিতা না করে এর সঙ্গে আপস করে চলছে দীর্ঘদিন ধরে। এ ক্ষেত্রে তার অবস্থা অনেকটা বাংলাদেশ আওয়ামী লীগের মতো।
সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস অবশ্য রাষ্ট্রক্ষমতায় ছিল পরপর দুই মেয়াদ। নির্বাচনে ‘খুব বাজেভাবে’ হেরে গেলেও এটা কি অস্বীকার করা যাবে, এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে এমনকি চীনের পাশে ভারতের নাম উচ্চারিত হতে শুরু করে সোনিয়া-মনমোহন শাসনামলেই? ‘ব্রিকস’ বলতে এখন বোঝানো হয় ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও দক্ষিণ আফ্রিকাকে। এরা হল উদীয়মান, উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী আর এরাই নাকি আগামীতে নেতৃত্ব দেবে বিশ্বের অর্থনৈতিক অভিযাত্রা। মোদির নেতৃত্বে বিজেপি রাষ্ট্রক্ষমতায় আসার আগেই কিন্তু ভারত এ মর্যাদা অর্জন করেছে।
প্রকাশিত: ১৮:২০, ২৪ মে ২০১৪ | আপডেট: ১৮:২০, ২২ আগস্ট ২০২২