চেতনা: মুক্তিযুদ্ধ থেকে শাহবাগ: প্রথম পর্ব
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে আমাদের প্রথম সংবিধান গৃহীত হয়। এই সংবিধানটিতে আমাদের এই চার মূলনীতিকে রাষ্ট্রের চারটি স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এই সংবিধান কিন্তু প্রণয়ন করা হয়েছিল জনপ্রতিনিধিদের একটি সর্বদলীয় কমিটির মাধ্যমে ২০৯ দিন ধরে। এর মধ্যে গণপরিষদ সদস্যের বাইরেও যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের মতামত দেওয়ার ব্যবস্থা ছিল যার শেষ সময় ছিল ১৯৭২ সালের ৮ মে [৫]। শুধু তাই নয়, যেদিন সংসদে এই সংবিধান উত্থাপন করা হয় তারপরও টানা সাতদিন জাতীয় দৈনিকগুলোতে এটি প্রকাশ করা হয়েছে যাতে দেশের মানুষ জানতে পারে তাদের প্রতিনিধিরা কী করছে। সরকারি দল, বিরোধী দল সব দিক থেকেই প্রতিনিধি ছিলেন। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। তাদের কাজ ছিল দেশের মানুষের ইচ্ছাটুকু যেন সংবিধানে প্রতিফলিত হয় সেই ব্যাপারগুলো নিশ্চিত করা। এর বাইরে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কারিগরি দিকটি দেখেছেন।
সব মিলিয়ে এই সংবিধানটি সম্ভাব্য সকল পরীক্ষার ধাপ পার হয়েই এই রাষ্ট্রের আদর্শিক ভিত্তি হিসেবে গৃহীত হয়েছিল। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
