২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

শওগাত আলী সাগর

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 12:20 AM

Updated : 22 Aug 2022, 05:52 PM

বিএফইউজে এবং ডিইউজেও আদালতকে গণমাধ্যমের প্রতি ‘উদার’ ও ‘সহনশীল’ হওয়ার পরামর্শ দিয়েছে। রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হয়ে ওঠা সাংবাদিকদের দুটি সংগঠনের কোনোটিই কিন্তু গণমাধ্যমকে দায়িত্বশীল হবার পরামর্শ দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তাদের অবস্থান যেন ‘মিডিয়া যা-ই করুক তাকে কিছুই বলা যাবে না’ ধরনের! ‘বিচারাধীন বিষয়ে এ ধরনের বিবৃতি কীভাবে প্রকাশ করা যায়’– আদালতের এই প্রশ্নের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করি। পৃথিবীর কোথাও আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু বাংলাদেশে বিচারাধীন বিষয় নিয়েই কেবল নয়, আদালতের রায় নিয়েও এমনসব বক্তৃতা-বিবৃতি প্রচার করা হয়, পৃথিবীর কোনো সভ্য দেশে সেগুলো কল্পনাই করা যায় না। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)