বইমেলার আন্তর্জাতিকীকরণ সময়ের দাবি
একুশের চেতনা যেমন আমাদের গর্ব, তার ধারাবাহিকতায় এই মেলার আয়োজন আমাদের গর্ব, বর্ণময় পহেলা ফাল্গুন আমাদের আনন্দ উৎসব। আমাদের এইসব অহংকার অন্যদের জানিয়ে, দেখিয়ে আমরা কেন আরও বেশি গর্বিত হব না? যে কোনো দেশের ভাষা-সাহিত্য-উৎসব সে দেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। এই বইমেলার সঙ্গে বিদেশি দর্শক, প্রকাশক, ক্রেতার যোগাযোগ বাড়লে আমাদের সাহিত্য-সংস্কৃতির প্রচার-প্রসারের সুযোগ বাড়বে যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধই করবে। বাস্তবতার কারণে বাংলা একাডেমী যেমন এবার বইমেলাকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করে আয়োজন করেছে, ঠিক একইভাবে আমাদের ভাষা-সংস্কৃতি বিস্তারে এই মেলার আন্তর্জাতিকীকরণ এখন সময়ের দাবি মাত্র। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
