বাংলায় বিজ্ঞানচর্চা প্রসঙ্গে
কথাটি বলছি এ-জন্যে যে, আমার সাধারণ অভিজ্ঞতা বলে, বাংলাভাষাভাষী পাঠক-পাঠিকার জন্যে বিজ্ঞানের যে কোনো বিষয় যদি বোধগম্যভাবে বাংলা ভাষাতেই বর্ণনা করা যায়, তাহলে তা পাঠককে আকর্ষণ না করার কোনো কারণ নেই। ‘বোধগম্যতা’ শব্দটির উপর আমি বিশেষ জোর দিতে চাই। এই ‘বোধগম্যতা’ প্রথম প্রয়োজন লেখকের। লেখক নিজেই যদি বিজ্ঞানের (বা অন্য কোনো শৃঙ্খলার) যে বিষয়টি নিয়ে লিখছেন তা ‘স্পষ্টভাবে’ উপলব্ধি না করেন, তা হলে তা বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় ব্যক্ত করতে পারবেন না। আসলে লেখকের দিক থেকে বিষয়ের ‘স্পষ্ট উপলব্ধি’ বোধগম্যতার প্রথম শর্ত। তারপর আসে ভাষার প্রশ্ন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
