২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া ছাত্রলীগকে কি এবার সামলাবেন তাদের মুরুব্বীরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একদিকে বলেছেন ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সন্ত্রাসীদের বরদাশত করা হবে না’– অন্যদিকে এটাও বলেছেন যে, ‘আত্মরক্ষার অধিকার সবার আছে।’ রাজশাহীতে জামায়াত-শিবিরের নাশকতরার দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ছাত্রলীগের ১৬ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো কথা বলেনি। যখন ছাত্রলীগের ছেলেরা সেখানে যেতে পারে না, তাদের রগ কেটে দেওয়া হয়, পত্রিকায় এটা লেখা হয় না। কোনো মানবাধিকার সংস্থাও পাশে গিয়ে দাঁড়ায় না। তিনি প্রশ্ন রেখেছেন, ‘আমাদের ছেলেদের কি জীবন বাঁচাবার অধিকার নেই?’ (পড়তে ক্লিক করুন)