পুলিশের গুলিবর্ষণ ও ব্রিটিশ শাসকদের আইন
একটি সমাবেশ তখনই অবৈধ হবে যখন সেই সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি অপরাধ করার মনোবৃত্তি নিয়ে সরকারি কাজে বাধাদান কিংবা অন্যের ন্যায়সঙ্গত অধিকারে হস্তক্ষেপ করার কাজে নিয়োজিত থাকেন। রাজশাহীর ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ছিলেন ভুক্তভোগী এবং তাদেরই অধিকার খর্ব করার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। তাহলে নিজেদের বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিজেদের স্বার্থের জন্য সমাবেশ অবৈধ হবে কেন? সেই সমাবেশ যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে বেআইনি ঘোষণা দিয়ে থাকেন তাহলেও এই সমাবেশ অবৈধ হবে না। আমাদের সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের যে অধিকার দিয়েছে তা কোনো কর্তৃপক্ষ আইন করেও খর্ব করতে পারেন না। আর যদি করেন তবে সংবিধানের ২৬ নং অনুচ্ছেদ অনুসারে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
