২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাম ও কুল সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বাণিজ্যিকভিত্তিতে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিপুল বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠছে; রাবির ছাত্রসমাজের চলতি আন্দোলন তার বিরোধিতা করছে না। এমনকি যে সব ছাত্রসংগঠন এসব নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তারাও কখনওই এমন বেসরকারিকরণের বিরোধিতা করে কোনো বড়সড় আন্দোলন করেনি। হয়তো তাদের প্রকাশিত কোনো পুস্তিকায় বয়ানে গালভরা বুলির মতো কিছু কথা থাকতে পারে। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গণ্ডির মধ্যে এসব আন্দোলনের তোড়জোড় বাঁধা পড়ে আছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্থিত্ব মেনে নিয়ে, প্রায় শূন্যখরচে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার দাবির ন্যায্যতা প্রমাণ না করতে পারলে একদিন এই দাবি ধোপে টিকবে না। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)