রক্তাক্ত ব্যর্থ আন্দোলন ও বিএনপি নেতৃত্ব
কিছু ঘটনা তো এদেশের আন্দোলনের ইতিহাসে এবারই প্রথম ঘটল। সিএনজিচালিত স্কুটারে আগুন দেওয়ার সময় চালককে বেরুতে না দেওয়া, তাকেও পুড়িয়ে মারা। ট্রাকে আগুন দেওয়ার সময় পলায়নরত চালক বা হেলপারকে ধরে এনে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া। জানতে ইচ্ছা হয়, এ যুগে কোনো দেশেই কি দাবি আদায়ের চেষ্টায় এমনতরো ঘটনা ঘটিয়েছে আন্দোলনকারীরা? অন্ধের মতো সব ধরনের পণ্যবাহী যান চলাচলও তারা বন্ধ করে রেখেছিল দিনের পর দিন। এ অবস্থায় ট্রাকে আগুন দিয়ে অবোধ গবাদিপশু পর্যন্ত পুড়িয়ে মেরেছে তারা। এগুলো সন্ত্রাস না হলে সন্ত্রাস তাহলে কী? (পড়তে ক্লিক করুন)
