২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাশাপাশি দুই নেত্রী, এবার ‘সমঝোতার গণতন্ত্র’

শওগাত আলী সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 02:34 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

আহা! এমন একটি দৃশ্য দেখার জন্য মিডিয়ায়, চায়ের দোকানের আড্ডায়, বাসে-ট্রেন, সামজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কত না আকুতি দেখেছি দিনের পর দিন। সেই কবে, কোনো এক মাহেন্দ্রক্ষণে শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া পাশাপাশি বসেছিলেন ক্ষণিকের জন্য। সেই ছবি ফেসবুকে কত যে শেয়ার হয়েছে– সেই সঙ্গে একই আকুতি– কবে আবার দুই নেত্রীকে একসঙ্গে, এক ফ্রেমে দেখা যাবে! (পড়তে ক্লিক করুন)