২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:47 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

অবশ্য ভারত তাদের নিজস্ব হিসেব থেকেই শেখ হাসিনার সরকারকে সমর্থন করছে। ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মতে, যাবতীয় জঙ্গি কার্যকলাপের মাথা কট্টর মৌলবাদী এই জামাতকে সমাজের সর্বস্তরে ডালপালা ছড়ানোর সুযোগ দিলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংস হবে। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়বে। এমনিতেই এ বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেই আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে গোটা অঞ্চল। তার উপর বাংলাদেশের মতো একটি রাষ্ট্র ইসলামিক উগ্রপন্থার হাতে চলে গেলে পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠতে পারে এটাই পশ্চিমা বিশ্বকে বোঝাতে চাইছে ভারত। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)