কংসমামাদের নিধনযজ্ঞে বিপন্ন সংখ্যালঘু
যারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অহর্নিশি প্রচেষ্টারত, তাদেরকে বলতে শোনা যায়– অতীতে, বিশেষ করে ১৯৯১, ১৯৯৬ (জুন), ২০০১ এবং ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল বিধায় দেশ-বিদেশে সেসব নির্বাচন কমবেশি প্রশংসিত হয়েছিল ও গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু তাদের কখনও এ কথা বলতে শোনা যায় না যে, ওইসব প্রায় প্রত্যেকটি নির্বাচনের আগে-পরে এ দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কমবেশি হামলা হয়েছে এবং কোনো কোনো নির্বাচনের পর তা কয়েক বছর পর্যন্ত অব্যাহতভাবে চলেছে। (পড়তে ক্লিক করুন)
