তাদের উদ্বেগ, একটি সিদ্ধান্ত এবং আমাদের বাস্তবতা
জামায়াত নেতা সাহিবজাদা তরিকুল্লাহ কাদের মোল্লাকে কেবল ‘পাকিস্তানের বন্ধু’ বলে ক্ষান্ত হননি, আবেগে থরথর কণ্ঠে আরও বলেছেন, ‘‘মোল্লাও তো মুক্তিযোদ্ধা, ম্যান্ডেলার জন্যে যদি আমরা শোক জানাতে পারি, তাহলে মোল্লার জন্যে পারব না কেন?’’ যে পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মোল্লা হলেন সে পাকিস্তানের ‘মুক্তিযোদ্ধা’, আর তাই জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের ওয়েবসাইটে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে আক্রমণ চালানোর (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
