প্রতিবন্ধী জনগোষ্ঠী: ভাবনার জগতে আসুক পরিবর্তন
বছর দুয়েক আগের কথা! ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে পেছন থেকে হুইলচেয়ার সমেতই আমাকে ‘মাল’ আখ্যায়িত করে সুবর্ণ এক্সপ্রেসের মতোন চমৎকার একটি ট্রেনকে ‘মালটানা গাড়ি’ বলেছিলেন এ সমাজেরই প্রতিষ্ঠিত এবং সুশিক্ষিত এক সাংবাদিক। সুবর্ণ এক্সপ্রেসের অনুভূতিতে কতটা আঘাত লেগেছিল সে মূহূর্তে তা বোঝার অবকাশ পাইনি। গলার কাছে কুণ্ডলি পাকিয়ে থাকা একদলা ক্ষোভ, থরথর রাগ আর অপমানবোধের কম্পনে হাত-পা ক্রমশ শক্ত হয়ে উঠছিল আমার। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
