লেখক সুস্মিতার চলে যাওয়া
পত্রিকার পৃষ্ঠায় সুস্মিতার ছবির দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছি না যে সুস্মিতা আর নেই। এই পৃথিবীর কোনো ক্ষুদ্র এলাকাতেও তালেবানদের দৃষ্টি এড়িয়ে লুকিয়ে নেই। সুস্মিতাকে মেরে ফেলেছে ওরা। যে স্বাভাবিক মৃত্যু প্রতিটি মানুষের জীবনে অনিবার্য সত্য, সেই মৃত্যুকে আমরা জগৎ-সত্যের ধারণা থেকে গ্রহণ করি। কিন্তু সুস্মিতার মৃত্যুকে কোন সত্যের আলোকে গ্রহণ করব? (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
