বাজেটের রাজনৈতিক অর্থনীতি
বাজেটের রাজনৈতিক অর্থনীতির মূল সূত্র হচ্ছে বাজেটের শ্রেণিগত ভিত্তি চিহ্নিত করা। অর্থাৎ বাজেটের আয়-ব্যয়ের মাধ্যমে কোন শ্রেণির প্রতি সরকার পক্ষপাতিত্ব করছে সেটি নির্ণয় করা হচ্ছে বাজেটের রাজনৈতিক-অর্থনীতি নির্মাণ করা। যেহেতু এটি বাংলাদেশের মতো উন্নয়নশীল বা উত্তরণশীল একটি দেশের জাতীয় বাজেট, ফলে এখানে দেশের সকল শ্রেণি এ বাজেট কেন্দ্র করে তদবির করে, দাবি উত্থাপন করে, প্রতিযোগিতা করে যাতে বাজেটের বেশি অংশ তার পক্ষে যায়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
