বৈসাবি : বাঙালির এক ‘খিচুড়ি’ প্রত্যয়
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নববর্ষ বরণের যে ঐতিহ্য এবং সংস্কৃতি দীর্ঘদিন থেকে প্রচলিত আছে তা ‘বৈসাবি’ নামে সমাজে জারি আছে। দেশের ছাপা এবং দৃশ্য (ইলেকট্রনিক) মাধ্যমও সে মোতাবেক বিষয়টিকে আংশিক নয়, সম্পূর্ণ রঙিনভাবে রাষ্ট্র করেছে। ফলে, পাহাড়ি আদিবাসীদের বর্ষবরণের সংস্কৃতি ‘বৈসাবি উৎসব’ নামেই বাজার পেয়েছে। কিন্তু ‘বৈসাবি’ নামে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে কোনো ধরনের উৎসবই নেই, নববর্ষ বরণ তো দূরের কথা। বৈসাবিকে পাহাড়ের সকল আদিবাসীদের নববর্ষ বরণের উৎসব নামে চালানো হলেও, এটা বাঙালিদের দেওয়া একটা ‘খিচুড়ি’র নাম! (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
