‘পুত্র কামনায়’ স্ত্রী ও কন্যাদের পুড়িয়ে হত্যা!
ভারতের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি তার স্ত্রী ও তিন কন্যাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে।
পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রোববার এ ঘটনা ঘটে। অভিযুক্ত আস্তাক আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেশীদের দাবি, বার বার কন্যা সন্তানের জন্ম হওয়ায় আলী প্রায়ই তার স্ত্রীকে মারধর করত।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক সি. সুধাকর বলেন, “স্ত্রী ও তিন কন্যাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে আমরা আস্তাক আলীকে গ্রেপ্তার করেছি। তার স্ত্রী নাজিফা এবং ৫, ৩ ও ১ বছর বয়সী তিন কন্যার দগ্ধ মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।”
কী কারণে স্ত্রী-সন্তানদের হত্যা করেছেন যে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি আলী।
