২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা নিউ মার্কেটে অগ্নিকাণ্ড

কলকাতা নিউ মার্কেটের মাছ বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 03:30 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

এনডিটিভি জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে মধ্য কলকাতার দেড়শ বছরের পুরনো এই বাজারে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

একজন দোকান মালিক জানান, পুরো বাজার এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। সংকীর্ণ গলি দিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বেশ খানিকটা দেরিতে। 

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কলকাতায় নিউমার্কেটে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। গত মাসেও পাশের শপিংমলে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। 

কলকাতা শহরের অন্যতম প্রাচীন এই বাজার এলাকায় এসএস হগ মার্কেট, শ্রীরাম আর্কেড, নিউ এম্পায়ার সিনেমা হল, বেশ কিছু রেস্তোরাঁ এবং বিখ্যাত বহু দোকান রয়েছে।