২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পে মৃত ৮ হাজার ছাড়িয়েছে

নেপালে গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৯ জনে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 07:28 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে আহতের সংখ্যা ১৭,৮৬৬ বলে জানিয়েছে।

শুধুমাত্র রাজধানী কাঠমান্ডুতেই নিহত হয়েছে ১ হাজার ২শ’ ২২ জন। এর মধ্যে ১২শ’ টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২২ টি লাশ এখনো সনাক্ত করা যায়নি।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির হিসাবমতে, রাজধানীতে আহত হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৬২ জন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছে।

১৯৩৪ সালের পর নেপালে গতমাসের এ ভূমকম্পটিই সবচেয়ে বেশি  বিপর্যয় ডেকে এনেছে।লন্ডভন্ড হয়ে গেছে গোটা দেশ।