২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবনে আগুনে নিহত ২

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ভবনে লাগা আগুনে পুড়ে দুই দমকল কর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 03:53 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

রোববার মুম্বাই সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতের এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ভবনের একটি অংশ ধসে পড়লে তারা নিখোঁজ হন। 
 
পরে রাত সাড়ে ১২টার দিকে আগুনে পুড়ে যাওয়া জিনিপত্রের ছাইয়ের মধ্যে দমকল কর্মী এম এন দেশাই ও এস ডব্লিউ রানের অগ্নিদগ্ধ লাশ পাওয়া যায়। প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই দুজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।
 
তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 
 
এ ঘটনায় মুম্বাই দমকলের প্রধান অগ্নিনির্বাপণ কর্মকর্তা সুনিল নেসরিকার ও অপর জ্যেষ্ঠ কর্মকর্তা এস জি আমিন দগ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। 
 
শনিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের কালবাদেবী এলাকায় ৫০ বছরের পুরনো গোকুল নিবাসে সংস্কার কাজ চলার সময় আগুন লাগে। আগুনে ভবনের ভিতর আটকে পড়া চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের ভবনগুলোর বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়। 
 
আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে।