নেপালে ভয়াবহ ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতের একটি অংশের উচ্চতা প্রায় এক মিটারের মতো দেবে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 May 2015, 03:49 PM
Updated :
12 Oct 2022, 03:40 PM
বিজ্ঞানীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূত্বকের টেকটনিক তৎপরতার কারণে একটি অংশ দেবে যাওয়ার ফলে আরেকটি অংশ ধীরে ধীরে উঁচু হয়ে মোটামুটিভাবে ভারসাম্য তৈরি করবে।
অবশ্য হিমালয়ের যে অংশটি সবচেয়ে বিখ্যাত, সেই মাউন্ট এভারেস্টের অবস্থান এলাকার স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ এখনও বাকি বলে জানিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) গবেষক ভূতত্ত্ববিদ রিচার্ড ব্রিগস বলেন, “প্রাথমিক হিসাবে কাঠমান্ডুর উত্তরপশ্চিমে লাংটাং হিমাল এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বিস্তৃত এলাকার উচ্চতা কমে গেছে।”
এই এলাকা দেবে যাওয়ার বিপরীতে হিমালয়ের দক্ষিণের কাঠমান্ডু ও সংলগ্ন এলাকার উচ্চতা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞানীরা মনে করছেন, লাংটাং রেঞ্জ ছাড়াও এর পশ্চিমের গনেশ হিমালসহ হিমালয়ের বেশ কয়েকটি শৃঙ্গের উচ্চতা কমে গেছে।
কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে পাওয়া যেসব ছবি তারা এ পর্যন্ত বিশ্লেষণ করেছেন তার সবই নেপালের কেন্দ্রীয় অঞ্চলের। এই এলাকায় ভূমিকম্পের আঘাত সবচেয়ে মারাত্মক। এভারেস্টের অবস্থান ভূমিকম্পের মূল ঝাঁকুনি খাওয়া এই এলাকাটির পূর্ব দিকে।
বিজ্ঞানীরা বলেছেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ার উচ্চতার কোনো হেরফের ঘটেছে কিনা তা ভূমি জরিপ এবং জিপিএস বা আকাশপথে চালানো অভিযানে নিশ্চিত করা যাবে।
“তবে কাঠমান্ডুর উত্তরের একটি এলাকা এক দশমিক ৫ মিটার দেবে গেছে এটি পরিষ্কারভাবে চিহ্নিত করা যায়,” বলেন জার্মান অ্যারোস্পেস সেন্টারের (ডিএলআর) ভূতত্ত্ববিদ ক্রিস্টিন মিনেট।
এই প্রতিষ্ঠানটিই কৃত্রিম উপগ্রহ সেন্টিনেল-ওয়ান এ থেকে নেপালের ভূমিকম্পের পাঠানো তথ্য ও ছবি সরবরাহ করছে।
একই এলাকার ভূমিকম্পের আগে ও পরে পাঠানো উপগ্রহ চিত্রগুলো ডিএলআর-র বিজ্ঞানীরা পর্যালোচনা করেছেন।
“ভূমিকম্পের পরে পাওয়া ছবিগুলো থেকে দেখা গেছে, লাংটাং এলাকা ও সংলগ্ন পর্বতগুলোর সঙ্গে স্যাটেলাইটের দূরত্ব বৃদ্ধি পেয়েছে, এর অর্থ ওই এলাকাটি দেবে গেছে,” বলেন মিনেট।
ওই এলাকাটি দশমিক সাত মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত দেবে গেছে বলে জানিয়েছেন তিনি।
লাংটাং রেঞ্জ হিমালয়ের ওই অংশ যেখানে এই নামের গ্রামটিতে ভূমিকম্পের পর তুষার ও ভূমিধসে স্থানীয় ও পর্বতারোহী মিলে দুইশরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১০০ জনের লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী একটি ভূমিকম্প নেপালকে লণ্ডভণ্ড করে দেয়। এতে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশিল কৈরালা।
নেপালে ভয়াবহ ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতের একটি অংশের উচ্চতা প্রায় এক মিটারের মতো দেবে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৪৯, ৯ মে ২০১৫ | আপডেট: ১৫:৪০, ১২ অক্টোবর ২০২২