২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮,৪১৩

নেপালে ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪১৩ জনে পৌঁছেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:04 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

নেপালের রেডক্রস সোসাইটি বৃহস্পতিবার একথা জানিয়েছে। রেডক্রসের প্রতিবেদনে ভূমিকম্পে আহতের সংখ্যা ১৭,৫৭৬ উল্লেখ করা হয়েছে।এছাড়াও, এখনো নিখোঁজ ২৬০ জন।

১৯৩৪ সালের পর নেপালে গত মাসের ৭ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

পার্বত্য অঞ্চলগুলোতে তুষারধসে ৩শ’র মতো মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। এদের বেশির ভাগই বিদেশি।

পর্বতের ঢালে ঢালে ছড়িয়ে আছে মানুষে দেহাবশেষ। কাঠমান্ডুর ৬০ কিলোমিটার উত্তরে লাংটাং গ্রাম থেকে বুধবার ৬ টি লাশ টেনে বের করেছে উদ্ধারকারীরা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এর আগে শনি ও রোববার পার্বত্য ওই এলাকা থেকে প্রায় ১শ লাশ উদ্ধার করা হয়। এলাকাটির স্থানীয় প্রশাসক গৌতম রাইমাল এর আগে আরো প্রায় ১২০ টি মৃতদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, এ সংখ্যা ৩শ’ও হতে পারে। এর মধ্যে ১১০ জনই বিদেশি। এলাকাটিতে মুত মানুষের অঙ্গ প্রতঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।