২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে খাবারে বিষক্রিয়ায় ২৫ জনের বেশি অসুস্থ

বিহারে এক বিয়ের অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ায় ৫ শিশুসহ ২৫ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 04:04 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরের জেহানাবাদ এলাকার আহিরা গ্রামে এ ঘটনা ঘটে।

খাবার খাওয়ার পরপরই তারা পাকস্থলিতে ব্যথা হওয়ার কথা বলে এবং বমি করতে শুরু করে বলে জানিয়েছেন এলাকার স্বাস্থ্য কর্মকর্তারা।

সবাইকে প্রথমে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাদের ১২ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে জেহানাবাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তারা খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা প্রকাশ করেন এক স্বাস্থ্য কর্মকর্তা। খাবার এবং বমির নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে বলে জানান তিনি।