চীনে বাঘের হামলায় চিড়িয়াখানাকর্মীর মৃত্যু
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের একটি চিড়িয়াখানায় বাঘের আক্রমণে একজন কর্মী নিহত হয়েছেন।
ইচান শহরের চুনতাই পার্কের এই চিড়িয়াখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
বাঘের খাঁচায় ঢুকে ময়লা-আবর্জনা পরিষ্কার করার সময় বাঘটি তাকে আক্রমণ করে এবং কামড়ে ধরে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।
চিড়িয়াখানার অপর একজন কর্মী এ সময় দ্রুত লাফ দিয়ে বাঘটির শরীরে ট্রাংকুইলাইজার ইঞ্জেকশন পুশ করেন।
হামলার ঘণ্টা খানেক সময় পর গঙ নামের ওই চিড়িয়াখানাকর্মী মারা যান।
