২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘র‌্যাপ’ গেয়ে ধর্ষণের প্রতিবাদ

ভারতে ‘র‌্যাপ সঙ্গীত’ গেয়ে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন দু’জন সঙ্গীত শিল্পী পাঙ্খুরি আওয়াস্তি ও উপপেখা জেইন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 07:47 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ধর্ষণের বিরুদ্ধে র‌্যাপ সঙ্গীতের ভিডিও তৈরি করা নিয়ে তাদের বক্তব্য, “ভারতে নারীদের নিরাপত্তার জন্য কোনো কিছু না করে বসে থাকা চেয়ে বরং কিছু একটা কিছু করা ভাল”।
 
ইউটিউবে ইতিমধ্যেই গত দু’দিনে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। নারীর বিরুদ্ধে সহিংস যৌন অপরাধ বন্ধ করতেই র‌্যাপ গানের এ ভিডিও নির্মাণ করেছেন দুই শিল্পী।
 
ভারতের মঞ্চশিল্পী উপপেখা এবং টেলিভিশন উপস্থাপিকা পাঙ্খুরি সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আর এর প্রেক্ষাপটেই নিজেদের অবস্থান থেকে কিছু একটা করার চিন্তাভাবনা শুরু করেন তারা।
 
ধর্ষণের সমস্যা কতটা প্রকট সেটি বোঝাতে গানে বেশকিছু সাহসী শব্দ ব্যবহার করা হয়েছে  বলে জানিয়েছেন দুই শিল্পী।
 
ভিডিওটি ভারতে নারীর বিরুদ্ধে সহিংসতার সামগ্রিক পরিস্থিতিতে আমূল কোনো পরিবর্তন আনবে না- একথা স্বীকার করে নিলেও তারা বলেন, যদি ১০ জন মানুষও এ ভিডিও দেখে বিষয়টি নিয়ে ভাবে তাহলেও এ প্রচেষ্টা সফল বলেই ধরে নেবেন তারা।