২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে গান্ধীর মূর্তি উন্মোচন

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ভারতের অহিংস আন্দোলনের জনক মাহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 07:13 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

১০০ বছর আগে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন। 

গান্ধীর নয় ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তিটি ওই সময়কে স্মরণ করিয়ে দিচ্ছে। ভারতের অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি গান্ধীর মূর্তিটি উন্মোচন করেন।

অনুষ্ঠানে গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীও উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একে ‘খুবই সম্মানজনক’ বলে অভিহিত করেন।

ক্যামেরন বলেন, “বিশ্বের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এমন একজনের প্রতি সম্মান দেখাতেই এ মূর্তি উন্মোচন করা হয়েছে। লন্ডনের বিখ্যাত এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করে আমরা আমাদের দেশে তাকে একটি চিরস্থায়ী ঠিকানা দিচ্ছি।”

যুক্তরাজ্যের ভাস্কর ফিলিপ জ্যাকসন মূর্তিটি তৈরি করেছেন।