ভারতীয় ৪৬ জেলেকে আটক করেছে পাকিস্তান
অবৈধভাবে মাছ ধরা ও অনুপ্রবেশের অভিযোগে আরব সাগর থেকে ৪৬ জন ভারতীয় জেলে ও তাদের মাছ ধরার নৌকাগুলো আটক করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
শুক্রবার এদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থা (এমএসএ)।
অভিযোগ দায়ের করার পর আটক ভারতীয় জেলেদের করাচির একটি থানা হাজতে রাখা হয়েছে। শনিবার তাদের আদালতে চালান করার কথা রয়েছে বলে জানিয়েছেন এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তা।
দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জেলেদের আটক করলো পাকিস্তানি কর্তৃপক্ষ।
২২ জানুয়ারি পাকিস্তানি নৌসেনারা ৩৮ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল। এরআগে নভেম্বরে আরো ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।
ফাইল ছবি
