২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সংশোধন কেন্দ্র থেকে ৯১ কিশোরের পলায়ন

ভারতের উত্তর প্রদেশে মিরাট শহরের একটি কিশোর সংশোধন কেন্দ্র ৯১ জন কিশোর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সবারই বয়স ১৮ বছরের কম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এনডিটিভি’র খবরে জানানো হয়, রোববার রাতে ওই কিশোরেরা বিছানার চাদর জোড়া লাগায়। এরপর জোড়া লাগানো বিছানার চাদর দিয়ে তারা তিনতলা ভবনের দেয়াল বেয়ে পালিয়ে যায়। তবে তাদের ৩৫ জন পরে ধরা পড়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ সুপারইটেনডেন্ট ওম প্রকাশ।

তিনি জানান, ভবনটির সামনের দিকে পুলিশি পাহারা থাকায় কিশোররা ভবনটির পেছন দিকে একটি জানালার গ্রিল খুলে ফেলে সেখান দিয়ে পালায়।

রাত ১ টা থেকে ৩ টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান প্রকাশ। পুরো বিষয়টি এত পেশাদারিত্বের সঙ্গে ঘটানো হয়েছে যে কেউ কিছুই টের পায়নি।

ওম প্রকাশ আরো জানান, যাদেরকে এখনো ধরা যায়নি তাদের অনেকেই চুরি ও ডাকাতির মতো ঘটনার অপরাধী।