২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির বিধানসভা নির্বাচনে প্রার্থী ৯২৩

ভারতে আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনে ৯২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 03:29 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

নয়া দিল্লি আসনে রেকর্ড সংখ্যক ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সবচেয়ে কম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমবেকারনগর আসনে। ওই আসনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন প্রার্থী।

১৪ জানুয়ারি থেকে দিল্লির বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া শুরু করে কর্তৃপক্ষ। শেষ

আসছে ৭ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচন হবে। আর ভোট গণনা হবে ১০ ফেব্রুয়ারি।

ভারতের রাজনীতিতে বিস্ময়ের জন্ম দিয়ে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর দিল্লিতে সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। আর মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওই দলেরই অরবিন্দ কেজরিওয়াল।

কিন্তু দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে তিনমাস পুরো হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে আসার এক বছরের মাথায় বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছিল আম আদমি পার্টি।