তুরস্কে নারী আত্মঘাতীর বোমা হামলা
ইস্তাম্বুলে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অপর একজন পুলিশ।
ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন জানান, হামলাকারীর জাতীয়তা ও পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।
পর্যটকদের কাছে প্রসিদ্ধ সুলতামআহমেতের একটি পুলিশ স্টেশনকে লক্ষ করে ওই নারী আত্মঘাতী হামলাটি চালান। স্থানটি ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্ক এবং হাজিয়া সোফিয়া মিউজিয়ামের খুব কাছে।
এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দেশটিতে এক সপ্তার ব্যবধানে এটি পুলিশের ওপর দ্বিতীয় হামলা।
বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ করে এক ব্যক্তি গ্রেনেড হামলা চালায়। পাশাপাশি গুলিও ছোঁড়ে। অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ইস্তাম্বুলে হামলার ঘটনায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ করে দিয়েছে।
গভর্নর শাহিন বলেন, ওই নারী পুলিশ স্টেশনে প্রবেশ করে বিস্ফোরণ ঘটানোর আগে পুলিশকে বলেন, তিনি তার ওয়ালেট হারিয়ে ফেলেছেন।
হামলার পরপরই সুলতানমেত চত্বরের গণপরিবহন বন্ধ করে দেয়া হয়।
এই এলাকাটি প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকেন।
দেশটিতে নিষিদ্ধঘোষিত মার্কসবাদী ডিএইচকেপি-সি গোষ্ঠী জানিয়েছে, এরআগে ১ জানুয়ারি দোলমাবাচেহ প্রাসাদের বাইরের হামলাটি তারা চালিয়েছিল।
ধারণা করা হয়, তুরস্ক, ইউরোপীয় ইউনিয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ডিএইচকেপি-সি ১৯৮০’র দশকে বেশকিছু হামলা চালিয়েছিল। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ওপর এবং সর্বসাম্প্রতিক ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসেও এই গোষ্ঠীটি হামলা চালিয়েছিল।
ইস্তাম্বুলে নারী আত্মঘাতী হামলা চালানোর পর দেশটিতে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
