২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভারতীয় আল কায়েদার ৫ সদস্য গ্রেপ্তার

ভারতে সদ্যগঠিত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা শাখার পাঁচ সদস্যকে পাকিস্তানি পুলিশ আটক করেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:52 AM

Updated : 25 Apr 2022, 05:06 PM

এরা চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের নেভি ডকইয়ার্ডে হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার করাচিতে দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ কিলোগ্রাম বিস্ফোরক, দুটি রাইফেল, তিনটি পিস্তল এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের নাম ক্বারি শহিদ উসমান, আসাদ খান, ফওয়াদ খান, শহিদ আনসারি এবং উসমান।

সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, ক্বারি শহিদ উসমান করাচির আল কায়েদা ইন্ডিয়ার (একিউআই) প্রধান। গোষ্ঠীটির দেশপ্রধান আসিম উমার।

কর্মকর্তারা দাবি করেছেন, সন্দেহভাজনরা ডকইয়ার্ডে হামলার পরিকল্পনাকারী এবং তহবিল সংগ্রহকারী। পাশাপাশি তারা ডকইয়ার্ডে আরো এক হামলার পরিকল্পনা করছিল বলেও কর্মকর্তারা দাবি করেন।