২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে সেনা শিবিরে হামলায় ১০ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা শিবিরে জঙ্গি হামলায় ১০ ভারতীয় সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 03:32 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

হিমালয় অঞ্চলে গত এক বছরের মধ্যে ভারতীয় সেনাদের ওপর এটা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

কাশ্মিরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেনা শিবিরের ফিল্ড আর্টিলারি ইউনিটে এই হামলা চালানো হয়।

একজন সেনা কর্মকর্তা জানান, জঙ্গিরা সেনা শিবিরের চারপাশের কাঁটা তারের বেড়া কেটে ভেতরে ঢোকে। তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে সেনা শিবিরে হামলা চালায়। ওই সময় সেনা সদস্যরা বাঙ্কারে ভেতরে ছিলেন।

এই হামলার কয়েক ঘণ্টা পর প্রাদেশিক রাজধানী শ্রীনগরে সেনাদের সঙ্গে জঙ্গিদের বন্দুক যুদ্ধ হয়। যুদ্ধে ছয় জন জঙ্গি নিহত হয়েছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।

কাশ্মীরের মূখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, “ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলো আমাদের শান্তি ও স্বাভাবিক অবস্থা ধ্বংস করতে যাচ্ছে, সেটা আবারো প্রমাণিত হলো।”

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মির সফরের কথা রয়েছে। মোদীর সফরকে কেন্দ্র করে এবং স্থানীয় নির্বাচনে নিরাপত্তার জন্য রাজ্যটিতে বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

কাশ্মিরে আধিপত্য বিস্তারের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে নির্বাচনের পালে হাওয়া দিতে মোদীর কাশ্মির সফর।

তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে বিজেপির ক্ষমতায় যাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে।