২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

প্রথমবারের মতো ব্যবহার উপযোগী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম দীর্ঘপাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 02:45 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

মঙ্গলবার উড়িষ্যার একটি সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ক্ষেপণাস্ত্রটি ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মুখপাত্র রাভি কুমার গুপ্তা।

উড়িষ্যার ভদ্রাক জেলার হুইলার দ্বীপ থেকে অগ্নি-৪ ছোঁড়া হয়। এলাকাটি ভুবনেশ্বর থেকে ২০০ কিলোমিটার দূরে।

ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’র (এসএফসি) লোকজন উৎক্ষেপণ অভিযানটি পরিচালনা করেছে এবং উৎক্ষেপণটি সফল হয়েছে বলে জানিয়েছেন গুপ্তা।

২০ মিটার লম্বা ১৭ টনের অগ্নি-৪ এ পঞ্চম প্রজন্মের কম্পিউটার সংযুক্ত আছে এবং এটি যাত্রাপথজনিত বিঘ্ন মোকাবিলায় সক্ষম।