কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে এক সেনাসহ দুই জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে অরনিয়া শহরের সেনাঘাঁটিতে এ হামলা চালায় জঙ্গিরা। বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হওয়া ছাড়াও একজন গ্রেপ্তার হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জঙ্গিরা দুই দলে বিভক্ত ছিল। একটি দল সেনাঘাঁটির দিকে যায় এবং অপর দলটি যায় গ্রামের একটি বাড়িতে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলনে ভারত-পাকিস্তানসহ এ অঞ্চলের আটটি দেশের সরকারপ্রধানদের বৈঠক চলার সময়টিতেই এ হামলা হল।
