২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, আশঙ্কা দিল্লির

ভারতীয় জঙ্গিদেরকে আল কায়েদা প্রশিক্ষণ দিচ্ছে বলে আশঙ্কা করছেন নয়াদিল্লির গোয়েন্দা কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 11:49 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

ভারতীয় মুজাহিদীন এবং আল কায়েদার মধ্যে যোগাযোগ এবং সন্দেহভাজনদের সাক্ষ্য থেকে গোয়েন্দাদের এ আশঙ্কা আরো ঘনীভূত হয়েছে।

দুই গোষ্ঠী ভারতে বড় ধরনের হামলা চালানোর জন্য একসঙ্গে কাজ করছে বলেই মনে করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা বলেছেন, তারা যে চক্রান্ত ধরতে পেরেছেন তাতে বিদেশি অপহরণের ঘটনা আছে এবং ভারতকে সিরিয়া ও ইরাকে পরিণত করার পরিকল্পনা আছে।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, তারা যেসমস্ত তথ্যপ্রমাণ পেয়েছেন তাতে আল কায়েদা এবং ভারতীয় মুজাহিদিনের মধ্যে সম্পর্ক বাড়ারই ইঙ্গিত পেয়েছেন তারা।