২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়া গান্ধীর পর কন্যা প্রিয়াঙ্কাও ‘কোভিড পজিটিভ’

ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরদিনই তার কন্যা ও দলটির আরেক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2022, 01:12 PM

Updated : 02 Aug 2022, 01:41 PM

এক টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, “পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে, উপসর্গ মৃদু। সব ধরনের বিধিনিষেধ মেনে আমি বাড়িতে কোয়ারেন্টিনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে প্রয়োজনীয় সব ধরনের পূর্বসতর্কতা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”

এর একদিন আগে কংগ্রেস জানায়, পরীক্ষায় সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ এসেছে, তাই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

সোনিয়া গান্ধী কোভিড পজিটিভ  

জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রনদীপ সিং সূর্যেওয়ালা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সোনিয়ার জ্বরসহ অন্যান্য কোভিড উপসর্গ দেখা দেয়।

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালসহ দলটির বেশ কয়েজন শীর্ষ নেতাও আক্রান্ত হয়েছেন, এমনটি জানা গেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।