২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ইন্দোরে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

ভারতের মধ্য প্রদেশের ইন্দোর শহরে দোতলা একটি ভবনে আগুন লেগে দুই নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2022, 11:19 AM

Updated : 02 Aug 2022, 01:28 PM

স্থানীয় সময় শনিবার ভোররাতের দিকে লাগা আগুনে আরও পাঁচ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ভবনটি থেকে আহতদেরসহ এ পর্যন্ত মোট নয় জনকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাত প্রায় ৩টা ১০ মিনিটের দিকে ভবনের বেইসমেন্টে প্রধান বৈদ্যুতিক লাইনের একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে থাকা মোটরসাইকেল ও গাড়িতে আগুন ধরে. তারপর মুহূর্তেই আগুন পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। নগরীর স্বর্ণবাগ কলোনির ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমিয়ে ছিলেন।

প্রতি তলায় একটি করে ফ্ল্যাটের ভবনটিতে কোনো ফায়ার অ্যালার্ম ছিল না। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবন মালিক আনসার প্যাটেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত অব্যাহত আছে।  

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

 

ভারতের আরও খবর:

ভারতে বিদ্যুৎ সঙ্কট: শতাধিক কয়লা খনি ফের চালুর পরিকল্পনা  

‘বিজ্ঞান মিথ্যা বলে না, মোদী বলেন,’ ডব্লিউএইচও’র প্রতিবেদন প্রসঙ্গে রাহুলের কটাক্ষ  

মানুষ কতটা সইতে পারে, যেন পরীক্ষা নিচ্ছে ভারত-পাকিস্তানের তাপপ্রবাহ  

ভারতে ধর্ষণের মামলা করতে গিয়ে ধর্ষণের শিকার, পুলিশ গ্রেপ্তার  

‘বাবার শেষ ইচ্ছা পূরণে’ ঈদগাহের জন্য জমি দান হিন্দু বোনদের