২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মুম্বাইয়ে ব্যাংক ডাকাতির সময় গুলিতে একজন নিহত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ব্যাংক পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সময় গুলিতে ব্যাংকের একজন কর্মী ঘটনাস্থলেই নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 04:38 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর সেখানকার একটি সিসিটিভি ক্যামেরায় দুজন মুখোশধারী ডাকাতকে দেখা যায়। তাদের একজন একটি পিস্তল তাক করে ছিলেন, সম্ভবত ব্যাংকটির কর্মীদের দিকে।

নিহত ব্যক্তি একই ব্যাংকের অন্য একটি শাখার একজন কর্মী বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা জানিয়েছেন, দুই ডাকাত ব্যাংকে হানা দেয়, ডাকাতির পর তারা পালিয়ে যায়।  

খবর পাওয়া মাত্রই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রবীন পারওয়াল এবং বিশাল ঠাকুর অন্যান্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন।

সিসিটিভি ফুটেজের সূত্র  ধরে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চলতি বছরের শুরুতে মুম্বাইয়ের মিরা নগর এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। একটি জুয়েলারি দোকান পাঁচ মিনিটেই লুট করে নেয় চার জনের একটি ডাকাত দল।

এর আগে ২০১৭ সালে একদল চোর নাবি মুম্বাই এলাকায় ১৭ ফুট দীর্ঘ টানেল কেটে ব্যাংক অব বারোদার একটি শাখার লকার রুমে ঢুকে বহু অর্থ লুট করে নিয়ে যায়।