২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানায় কয়লা খনির ছাদ ধসে নিহত ৪

ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 10:20 AM

Updated : 07 Apr 2022, 11:52 PM

বুধবার মানচেরিয়াল জেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

খনি প্রকল্পটি পরিচালনা করছে রাষ্ট্র মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেড (এসসিসিএল)।

বুধবার স্থানীয় সময় বিকালে খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের চাঁইয়ের নিচে চার শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহত শ্রমিকদের বয়স ৩২ থেকে ৬০ এর মধ্যে।

ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর।