২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ‘৪ জঙ্গি নিহত’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2021, 02:26 PM

Updated : 07 Apr 2022, 10:58 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই এই অভিযান শুরু হয় বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অভিযানে সোপিয়ান ও পুলওয়ামায় ৪ জন নিহত হয়েছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সেনাসদস্য আহতও হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোপিয়ানে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়। এর বাইরে দুই জঙ্গি জান মহল্লা এলাকার একটি মসজিদ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালালে ৪ জওয়ান আহত হয়।

ওই মসজিদকে ঘিরে শুক্রবার সকালেও গোলাগুলি চলছিল।

পুলওয়ামার ত্রালে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানেও অভিযানে নামে। অভিযানে এক জঙ্গির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশ। 

নিহতরা কোন সংগঠনের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।