২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে ‘মাওবাদী হামলায়’ ৩ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে শক্তিশালী বোমা (আইইডি) বিস্ফোরণে রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ইউনিটের ৩ সদস্য নিহত ও আরও ১০ সদস্য আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2021, 08:51 PM

Updated : 07 Apr 2022, 10:54 PM

মঙ্গলবার বস্তারের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা বাসে সন্দেহভাজন মাওবাদীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

হামলার সময় ওই বাসটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ২৪ সদস্য ছিলেন; তারা আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েই ফিরছিলেন।

“আমরা খবর পেয়েছি যে বিস্ফোরণে ৩ জওয়ান নিহত হয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। জঙ্গলে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় বিস্তারিত জানা যায়নি। পরে আরও জানানো হবে,” বলেছেন ছত্তিশগড় পুলিশের মহাপরিচালক ডিএম আওয়াস্তি।

পুলিশ সুপারিনটেন্ডেন্ট ও বস্তারের মহাপরিদর্শক ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলেও জানিয়েছেন তিনি