২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানের দক্ষিণপশ্চিমের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক খনি অধিদপ্তরের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2021, 04:40 PM

Updated : 07 Apr 2022, 10:51 PM

মারওয়ারের ওই খনিতে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরিত হওয়ার পর প্রায় এক হাজার ফিট নিচে ৮ কর্মী আটকা পড়েছিলেন; তার মধ্যে ওই ৬ জনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“উদ্ধারকর্মীরা সকালে ক্ষতিগ্রস্ত ওই খনি থেকে ৬টি মৃতদেহ উদ্ধার করেছে। খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে।  ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে,” বলেছেন খনি অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বেলুচিস্তানে প্রায়ই কয়লাখনিতে দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। গত বছর পাকিস্তানের এ প্রদেশে কয়লাখনিতে ৭২টি দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তান কোল মাইনস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট সুলতান মুহাম্মদ লালা।

সরকার এবং খনি মালিকরা নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি না করায় এ হতাহতের ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ করেন।