২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর সঙ্গে ঝগড়ার পর ৫ সন্তানকে গঙ্গায় নিক্ষেপ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে স্বামীর সঙ্গে ঝগড়ার পর এক নারী তার পাঁচ সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 01:39 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

শনিবার রাতে রাজ্যটির ভাদোহি জেলার গোপীগঞ্জ কোতোয়ালি থানার জাহাঙ্গীরাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শিশুদের খোঁজে নদীতে তল্লাশি চলছে আর ১১ বছরের এক বালিকার লাশ উদ্ধার করা হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার রাম বদন সিং জানান, গত এক বছর ধরেই মঞ্জু যাদব ও তার স্বামী মৃদুল যাদবের মধ্যে প্রায়শই ঝগড়া হচ্ছিল, শনিবার রাতে ঝগড়ার পর মঞ্জু তার সন্তানদের নদীতে ফেলে মেরে ফেলার কথা ভাবেন। এরপর আরতি, সরস্বতি, মাতেশ্বরি, শিবশঙ্কর ও কেশব প্রাসাদকে নদীতে ফেলে দেন।

জাহাঙ্গীরাবাদ ঘাটের যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে নদী অনেক গভীর বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, সন্তানদের নিয়ে ওই নারী যখন গঙ্গার ঘাটে আসেন তখন তার সন্তানরা স্থানীয়দের কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে থাকা জেলেরা ওই নারীকে ডাইনি ভেবে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনা ঘটানোর পর ওই নারী ঘাটেই বসে ছিলেন এবং সকালে নিজেই লোকজনকে ঘটনার কথা জানান।   

এসপি রাম বদন বলেন, “প্রথমে আমরা শুনেছিলাম সন্তানদের নিয়ে ওই নারী নিজেই ঝাঁপ দিয়েছে। কিন্তু পরে পরিষ্কার হয় সে তার সন্তানদের নদীতে ফেলে দিয়েছে আর এটা করার কথা সে স্বীকারও করেছে।”