২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার দুইভাগ হচ্ছে কাশ্মীর

ভারত সরকার প্রায় তিন মাস আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটি কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আলাদা ওই দুইটি অঞ্চলের যাত্রা শুরু হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Oct 2019, 10:13 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

গত ৫ অগাস্ট নরেন্দ্র মোদী সরকার ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত ঘোষণা করে মুসলমান অধ্যুষিত জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা রদ করেছিল।

তার একদিন আগে থেকেই পুরো রাজ্য নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। কারাবন্দি বা গৃহবন্দি করা হয় স্থানীয় প্রভাবশালী নেতাদের। জারি করা হয় কারফিউ।

ধীরে ধীরে কারফিউ শীথিল হচ্ছে। অন্যদিকে, কেন্দ্র সরকারের কড়া নিরাপত্তা প্রহরার মধ্যেই কাশ্মীরিরা বিচ্ছিন্নভাবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখাচ্ছে।

যদিও মোদী সরকারের দাবি ওই অঞ্চলে জঙ্গি দমনে তারা এ পদক্ষেপ নিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার গুজরাটের সাবেক আমলা গিরিশ চন্দ্র মুরমু কেন্দ্র সরকার শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের প্রথম গভর্নর হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

অন্যদিকে বৌদ্ধ অধ্যুষিত পাহাড়ি অঞ্চল লাদাখের গভর্নর হিসেবে শপথ নেবেন আরেক শীর্ষ সরকারি কর্মকর্তা রাধা কৃষ্ণ মথুর। লাদাখের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে আলাদা হওয়ার দাবি জানিয়ে আসছিল।

খুব সম্ভবত মোদী সরকার লাদাখে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পর্যটন খাত শক্তিশালী করতে সেখানে ব্যাপক বিনিয়োগ করতে যাচ্ছে। লাদাখে চীন সীমান্তে নিজের শক্তি আরো বাড়ানোও লক্ষ্য।

অন্যদিকে, মুসলমান অধ্যুষিত কাশ্মীর ভ্যালি থেকে নজর সরিয়ে মোদী সরকার হিন্দু অধ্যুষিত জম্মুর উন্নয়নে মনযোগী হবে বলেও ধারণা করা হচ্ছে।