২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় তৃণমূল নেতাকে গুলি করে হত্যা

উত্তর কলকাতার নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে গুলি করে হত্যা করা হয়েছে। পাশেই থাকা একটি সিসিটিভি ক্যামেরায় হত্যার পুরো দৃশ্য ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2019, 06:06 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

এনডিটিভি জানায়, নির্মল (৩৫) স্থানীয় একটি চায়ের দোকানে বসে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে দুইবার গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর নির্মল মাটিতে পড়ে যাচ্ছেন আর হামলাকারীরা ভিড় কাটিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে।

কাছের একটি হাসপাতালে নেওয়ার পথে নির্মল মারা যায় বলে জানায় পুলিশ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্মল হত্যাকাণ্ডের পেছনে রাজ্য বিজেপির হাত আছে।

ওই অভিযোগ উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান দিলিপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দই এ হত্যাকাণ্ডের কারণ।

গত মাসে ভারতের জাতীয় নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছে। লোকসভায় পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৮টি আসন, যা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল। তৃণমূল তাদের চেয়ে মাত্র চারটি আসন বেশি পেয়েছে।