২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের আগে বারাণসীতে বিশ্বনাথ মন্দিরে মোদী

ভারতের লোকসভা নির্বাচনে বারাণসীতে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জনপ্রিয়তায় ভেস্তে গেছে বিরোধীদের সব পরিকল্পনা। তাই জয়ের পর বারাণসীবাসীকে ধন্যবাদ জানাতে সে শহরেই পা রেখেছেন মোদী। শপথ নেওয়ার আগে পুজো দিয়েছেন কাশীবিশ্বনাথের মন্দিরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 08:48 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

সোমবার সকালেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা অমিত শাহ ও যোগী আদিত্যনাথ কে নিয়ে বারাণসীতে যান মোদী। রাস্তার দু’পাশে ছিলমানুষের ভিড়। মোদীর গাড়ি ছেয়ে যায় ফুলে। তার মধ্যেই দিয়েই মোদী সোজা মন্দিরে চলে যান। সেখানে শিবের পুজো করেন তিনি।

বিবিসি জানায়, এদিন সমর্থকদের উদ্দেশে মোদী বলেছেন, “বারাণসী আমাকে এত বেশি ভালবাসা আর শক্তি দিয়েছে। আমার সৌভাগ্য যে এখানে লড়তে পেরেছি।”

লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোদীর দল বিজেপি। ৩শ’র বেশি আসন পেয়েছে বিজেপি একাই। ভোটের ফলের আগে কেদারনাথঘুরে এসেছিলেন  মোদী।

আর এবার জয়ের পর শপথের আগে কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিলেন তিনি। ৩০ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেননরেন্দ্র মোদী।

বিজেপি’র কর্মীদের উদ্দেশে মোদী বলেছেন, “দেশের জন্য আমি প্রধানমন্ত্রী। কিন্তু আপনাদের জন্য আমি সাধারণ দলীয় কর্মী।”

৪ লাখ ৭৯ হাজার ভোটের মার্জিনে বারাণসী কেন্দ্র থেকে জয় লাভ করেছেন মোদী। গতবারের চেয়ে এই ব্যবধান প্রায় এক লাখের মতো বেশি।

নির্বাচনে জয়ের পরই মোদী জানিয়েছিলেন, গুজরাটে গিয়ে মায়ের সঙ্গে দেখা করার পর যাবেন বারাণসীতে। সে অনুযায়ীই সোমবার এ শহরে পা দিয়ে মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি পুজো সারলেন তিনি।