২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারের পথে ঊর্মিলা, নেমেই ছক্কা গম্ভিরের

হঠাৎ করেই রাজনীতির মাঠে নামা বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকার ভোটের লড়াইয়ে তেমন সুবিধা করতে পারেননি। মুম্বাই নর্থ আসনে বিজেপি এমপি গোপাল শেটির চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:13 PM

৪৮ বছরের এই অভিনেত্রী গত মার্চে কংগ্রেসে যোগ দেন।

মহারাষ্ট্রজুড়ে এখন বিজেপির জয়জয়কার। রাজ্যে ৪৮টি আসনের মধ্যে বিজেপি ২৩টি এবং শিবসেনা ১৭টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছে।

ঊর্মিলা ব্যর্থ হলেও বিজেপির টিকেটে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভির ঠিকই ছক্কা হাঁকিয়েছেন।

ইস্ট দিল্লি আসনে তিনি আম আদমি পার্টির আতশি এবং কংগ্রেসের অরভিন্দর সিং লাভলির চেয়ে এগিয়ে আছেন।

গম্ভিরও গত মার্চে বিজেপিতে যোগ দেন।